মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়লেন যুবদল নেতা আলবিদা

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

​দলের অভ্যন্তরীণ চক্রান্ত, কোন্দল এবং দীর্ঘ ২০ বছরের আন্দোলন-সংগ্রামের সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে ‘আলবিদা’ জানালেন এক সাবেক যুবদল নেতা।সোমবার (৩ আগস্ট) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে মায়ের মাঠায় হাত দিয়ে তওবা করে এ ঘোষণা দেন তিনি।​রাজনীতি ছাড়া ওই নেতার নাম মাহবুব আলম। তিনি ২নং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।​স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে অর্থাৎ গত দুই দশক ধরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন মাহবুব আলম। দলের দুর্দিনে রাজপথে থেকে জেল-জুলুম সহ্য করলেও, সম্প্রতি নিজ দলের কর্মীদের অভ্যন্তরীণ চক্রান্ত ও সহিংসতার শিকার হয়ে তাঁকে জেল খাটতে হয় এবং সবশেষ দল থেকে বহিষ্কার করা হয়।​ক্ষোভ প্রকাশ করে সাবেক এই নেতা বলেন,দলের কঠিন সময়ে রক্ত ও শ্রম দিয়েছি। কিন্তু সুদিনে এসে নিজ দলের মানুষেরই চক্রান্তের শিকার হতে হলো। দীর্ঘদিনের ত্যাগের পর এমন প্রতিদান পেয়ে চরম হতাশ। তাই মায়ের সামনে তওবা করে এবং ১ মণ দুধ দিয়ে গোসল করে চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলাম।​ঘটনাটি ঘিরে পুরো শ্রীপুর জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews