
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর উপদেষ্টা জুনায়েদ আহমেদ-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির প্রধান উপদেষ্টা এম কাজল খান।
এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা মোঃ এম কাজল খান বলেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ পরিবারের সঙ্গে যুক্ত হয়ে জুনায়েদ আহমেদ যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। একজন উপদেষ্টা হিসেবে তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে পত্রিকার উপদেষ্টা, সাংবাদিক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা মোঃ এম কাজল খান উপদেষ্টা জুনায়েদ আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর সঙ্গে তাঁর সম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে গণমাধ্যমটির উন্নয়ন ও অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, জুনায়েদ আহমেদ দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে পত্রিকার সংবাদ কার্যক্রম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং গণমাধ্যমের বিভিন্ন উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক প্রভাতী বাংলাদেশ পরিবারের পক্ষ থেকেও উপদেষ্টা জুনায়েদ আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁর সফলতা কামনা করা হয়েছে।