শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

দোয়ারাবাজারে সমবায় সমিতির তিন লাখ টাকা ফেরত না পেয়ে সংবাদ সম্মেলন, থানায় অ ভি যো গ।

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

দোয়ারাবাজারে সমবায় সমিতির তিন লাখ টাকা ফেরত না পেয়ে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ।

সাইফুল আলম।

প্রতিনিধি: দোয়ারা বাজার উপজেলা সুনামগঞ্জ।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি সমবায় সমিতির তিন লাখ টাকা ধার নিয়ে দীর্ঘদিনেও ফেরত না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সমিতির ক্যাশিয়ার মোঃ আলী হোসেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তিনি দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার [১১ জুলাই] সকালে দোয়ারাবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদী মোঃ আলী হোসেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর পশ্চিমপাড়া জাগ্রত সমবায় সমিতির ক্যাশিয়ার।
লিখিত বক্তব্যে আলী হোসেন জানান, সমিতির ৫৫ জন সদস্য প্রতি মাসে নির্দিষ্ট হারে টাকা জমা করে এলাকার উন্নয়নমূলক কাজ ও দরিদ্র মানুষের সহায়তায় ব্যয় করেন। প্রায় ৯ মাস আগে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃতঃ রইছ আলীর ছেলে আমির আলী নৌকা তৈরির কথা বলে সমিতি থেকে তিন লাখ টাকা ধার নেন এবং ছয় মাস পর লাভসহ তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে তিনি উল্লেখ করেন।
আলী হোসেনের অভিযোগ, নির্ধারিত ছয় মাস পেরিয়ে গেলে টাকা ফেরত চাইলে অভিযুক্ত আমির আলী নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিদের মাধ্যমে বিচার-সালিশের উদ্যোগ নেওয়া হলেও তিনি সেখানে হাজির হননি এবং মোবাইল ফোন বন্ধ রাখেন বলে বাদী দাবি করেন।
সংবাদ সম্মেলনে বাদী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সমিতির টাকা উদ্ধারের দাবি জানান।
অভিযুক্ত আমির আলীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেছেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews