
দোয়ারাবাজার উপজেলা অনলাইনে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার।
সাইফুল আলম
প্রতিনিধি:দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মো. নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার নজরুল ইসলাম ১ নাম্বার বাংলাবাজার ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তিনি পাইকপাড়া গ্রামের মৃত্য মহরম আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার থানার মামলা নং-১০, তারিখ ৮ নভেম্বর ২০২৫, জিআর নং-২৫২, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা মামলার আসামি তিনি।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগকে সুসংগঠিত ও সক্রিয় করার চেষ্টা করছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠিত একাধিক হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপ রয়েছে বলেও জানান তিনি।