বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জমি ভরাটে বন্ধ গানডার বিলের পানি চলাচল, ৩ ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক এতিম ও অসহায় মেয়েদের স্বপ্নপূরণের ঠিকানা নকলার ‘হাবিবে জান্নাত’ মহিলা এতিমখানা দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নে গাঁজাসহ আটক যুবক জনতার হাতে পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর। ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার 

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ৭৪৫ (সাতশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৯ (নয়) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৭/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৩:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ হানিফ(৪৫), পিতা-মৃত কফিল উদ্দীন, মাতা-মনোয়ারা আক্তার, সাং-ভালুম মধ্য পাড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোঃ দেলোয়ার হোসেন (৫৮), পিতা-মৃত কামাল উদ্দীন, মাতা-মৃত রাহাতন, সাং-দেপাশাই (চড়পাড়া), থানা-ধামরাই, জেলা-ঢাকাদ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১০ গ্রাম, যাহার মূল্য অনুমান ৩০,০০০/- ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৭/০৮/২০২৬ খ্রি. তারিখ ১৯:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন কুমকুমারী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ আরফিন ফেরদৌস (৬০), পিতা-মৃত রেজাউর রহমান, মাতা- জবেদা খাতুন, সাং-হাজীপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকা,এ/পি সাং-চাঁনগাঁও সুজাবাদ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ শিবলু মিয়া (৪০), পিতা-মৃত ফাত্তার আলী, মাতা-মৃত ছিফাতুন্নেছা, সাং-কুছা বালুয়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর,এ/পি সাং- কুমকুমারি জলিল মৃধার বাড়ির ভাড়াটিয়া ,থানা-ধামরাই,জেলা-ঢাকাদ্বকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ, যাহার ওজন ৫০ গ্রাম, মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) গ্রেফতার করেন। অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৭/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন রুস্তমপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ রুবেল দেওয়ান (৪২), পিতা-মোঃ জয়নাল দেওয়ান, মাতা- শামসুন্নাহার, সাং-রুস্তমপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৬। মোঃ শাহাদাৎ ওরফে সাজ্জাদ (৩৬), পিতা মোঃ আমিনুল ইসলাম, মাতা-মোসাঃ সাহিদা বেগম, সাং-নয়াপাড়া বেপারি বাড়ী বড় পারাগ্রাম, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৬৫ (পয়ঁষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ৬.৫ গ্রাম, মূল্য অনুমান ১৯,৫০০/-(ঊনিশ হাজার পাঁচশত টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৭/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন দোসাইদ মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৭। ১। মোঃ আশিক শেখ(২২), পিতা- মৃত জিহাদ আলী, মাতা-মনোয়রা বেগম, সাং-দেনপুর বাসাইল, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ এ/পি সাং-দোসাইদ পশ্চিম পাড়া মনু মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৮। মোহাম্মদ ছাবেদ হোসেন (২৩), পিতা-আব্দুল জব্বার, মাতা-আয়শা বেগম, সাং-বাসট্যান্ড, থানা-চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর এ/পি সাং- দোসাইদ নাজমা বেগম এর বাসার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৯। মোঃ সাইফুল ইসলাম @ সাকিব (২৫), পিতা-মোঃ ফারুক হোসেন, মাতা-শাহিদা বেগম, সাং-বাসট্যান্ড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর এ/পি সাং-দোসাইদ (মোঃ মুসা দেওয়ান এর বাসার ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকদের ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ০৮ গ্রাম, সর্ব মোট মূল্য অনুমান ২৪,০০০/- (চব্বিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ হানিফ (৪৫) এর বিরুদ্ধে ৩ টি মাদক ও ২ টি অন্যান্য মামলাসহ মোট ৫টি মামলা, আসামী ৩। আরফিন (৬০) এর বিরুদ্ধে ৩টি মাদক মামলা, আসামী ৫। রুবেল দেওয়াস (৪২) এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা ও আসামী ৬। মো শাহাদাত হোসেন (৩৬) এর বিরুদ্ধে ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews