রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

নওগাঁর তিন উপজেলায় নিম্নচাপ সহ ঘন কুয়াশায় জনজীবনে দুর্ভোগ।

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

নওগাঁর তিন উপজেলায় নিম্নচাপ সহ ঘন কুয়াশায় জনজীবনে দুর্ভোগ।
মোঃ জাকির হোসেন
সাপাহার উপজেলা প্রতিনিধি।
নওগাঁর পত্নীতলা, সাপাহার ও পোরশা উপজেলায় শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল থেকে এসব এলাকায় শীতের তীব্রতা ও কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
বিশেষ করে ছোট শিশু ও বয়স্ক ব্যক্তিরা শীতজনিত নানা সমস্যায় ভুগছেন। সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ নিয়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অন্যদিকে, ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে চলাচলকারী চালকদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। দুর্ঘটনা এড়াতে অনেক চালককে ধীরগতিতে ও অত্যন্ত সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হচ্ছে।
এ বিষয়ে এক গাড়িচালক জানান, অতিরিক্ত কুয়াশার কারণে সামনের রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছে না। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকায় বাধ্য হয়ে খুব ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।
এদিকে, শীতের প্রকোপ বাড়তে থাকায় শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি ঘন কুয়াশার মধ্যে সড়কে চলাচলের সময় যানবাহনের চালক ও পথচারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
শীতের তীব্রতা আরও বাড়লে এসব এলাকার নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews