মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

নওগাঁর সাপাহারে জমে উঠেছে দেশের বৃহত্তম আমের হাট, হাসিমুখে ব্যস্ত চাষিরা

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৫ Time View

​মোঃ জাকির হোসেন,প্রোতিনিধী ,সাপাহার,নওগাঁ

ঐতিহ্যবাহী নওগাঁর সাপাহারে দেশের অন্যতম বৃহত্তম আমের হাট এখন পুরোপুরি জমে উঠেছে। আজ শনিবার (২৭ জুন, ২০২৬ খ্রিঃ) সকালে সাপাহার উপজেলার প্রধান আম বাজারে গিয়ে দেখা যায় ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। আবহাওয়া অনুকূলে থাকা এবং বাজারে আমের ভালো দাম পাওয়ায় স্থানীয় আম চাষী ও বাগান মালিকদের মুখে এখন হাসির ঝিলিক​চলতি মৌসুমে সাপাহারের হাটে বিভিন্ন জাতের আমের প্রচুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে। বাজারে আম্রপালি সরবরাহ সবচেয়ে বেশি। সাথে বেনানা ম্যাংগো, বারী ফোর জাতের আম।​আমানভেদে প্রতি মণ বিক্রি হচ্ছে ২৯০০ হতে ৪০০০টাকা দামে।দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা প্রতিযোগিতা করে আম কিনছেন, যার ফলে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন।বাজারে আম বিক্রি করতে আসা একাধিক স্থানীয় চাষি অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করে জানান, গত কয়েকদিনের তুলনায় আজ বাজারে আমের চাহিদা এবং দাম দুটোই বেশ ভালো। পাইকারি ক্রেতারা সরাসরি বাগান ও হাট থেকে আম সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন।আম বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য সব ধরণের প্রশাসনিক ও স্থানীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বেচাকেনা এভাবে চলতে থাকলে চলতি মৌসুমে এই অঞ্চলে রেকর্ড পরিমাণ অর্থনৈতিক লেনদেন হবে আশা করা হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews