
নগরকান্দায় তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারে তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়ে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (তারিখ) দুপুরে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানার মুখে পড়ে রায় ফার্মেসি, নিউ রত্না ফার্মেসি ও ঠাকুর ড্রাগ হাউস।
অভিযান সূত্রে জানা যায়, ফার্মেসিগুলোতে তল্লাশি চালিয়ে নিম্নমানের ওষুধ, বিক্রির জন্য রাখা ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া ওষুধ ক্রয়ের বৈধ পাকা ইনভয়েসও দেখাতে পারেনি প্রতিষ্ঠানগুলো।
এসব অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ওষুধের গুণগত মান, মেয়াদ এবং বৈধ কাগজপত্র যাচাই করেন। জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মেসিগুলোকে আইন মেনে ওষুধ বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।