শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

নজরুল জন্মবার্ষিক উপলক্ষে ধামরাইয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীরদের অংশগ্রহণে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-এর উদ্বোধন করা হয়েছে ঢাকার ধামরাইয়ে।৩১ আগস্ট ২০২৬ সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ধামরাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, কবিতা ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিতি আরো গভীর করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় নজরুল সংগীত, আবৃতি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।অনুষ্ঠানের উদ্বোধনী পূর্বে অতিথিরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি এ আয়োজন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews