শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

নান্দাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

এ.টি.এম. হুমায়ুন কাদির নান্দাইল প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইলে ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুকসুদ আলীর সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল।

বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews