শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

নিরাপদ সড়কের জন্য লড়াই, ‘সড়ক যোদ্ধা’ পদক সম্মানিত কাহালুর জিল্লুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

দেলোয়ার হোসাইন (বগুড়া)

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানকে ‘সড়ক যোদ্ধা’ পদকে ভূষিত করা হয়েছে।দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।এর আগে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় নিসচা কাহালু উপজেলা শাখাকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ‘এ’ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি শাখাটিকে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’-এও ভূষিত করা হয়। দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর অল্প সময়ের জন্য দেশে ফিরে সোমবার নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় তার উপস্থিতিতে জিল্লুর রহমানের হাতে ‘সড়কযোদ্ধা’ পদক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে সরাসরি সম্মাননা গ্রহণের এ মুহূর্তটি নিসচার নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি করে।নিসচার কেন্দ্রীয় কমিটি জানায়, মোঃ জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়কের আন্দোলনকে তৃণমূল পর্যায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নিষ্ঠা, সক্রিয়তা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।গত ১০ আগস্ট নিসচা কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের হাত থেকে আনুষ্ঠানিকভাবে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননা পদক গ্রহণ করেন মোঃ জিল্লুর রহমান।এ সম্মাননা পাওয়ায় নিসচা কাহালু উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের স্বীকৃতি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাঠপর্যায়ে কর্মরত স্বেচ্ছাসেবীদের আরও উৎসাহিত করবে এবং নিরাপদ সড়ক আন্দোলনকে আরও গতিশীল করবে।মোঃ জিল্লুর রহমান বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা শাখার সকল সদস্য ও সড়ক নিরাপত্তার জন্য কাজ করা মানুষের সম্মান। সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আমাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews