মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

নীলফামারী জেলা পুলিশ সাইবার সেলের ২০টি হারানো মোবাইল ফোন ও ৯ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিলেন প্রকৃত মালিকদের হাতে

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

সুমন রায় সৈয়দপুর উপজেলা প্রতিনিধি

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ভুলবশত (নগদ) অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।সোমবার (২৭ জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।নীলফামারী জেলা পুলিশ ‘সাইবার সেল’ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সাইবার সেলের দক্ষ সদস্যরা তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।উদ্ধারকৃত ২০টি মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন নামী ব্র্যান্ডের হ্যান্ডসেট রয়েছে। এছাড়া ভুলবশত অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে পাঠানো ৯ হাজার টাকাও প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews