
পরকীয়ার বলি ৬ বছরের ইউসুফ? গ্রেপ্তার মা
বগুড়ার সোনাতলায় ছয় বছরের শিশু ইউসুফ আলীকে হত্যার ঘটনায় তার মা রিনি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিনি বেগম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। এ ঘটনায় সজল নামে কথিত প্রেমিকের সম্পৃক্ততা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শিশুটির মা রিনি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে শিশুটির বাবা পলাশ মিয়ার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।