সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
শ্রীবরদীতে কৃষকের স্বপ্নভঙ্গ, রাতারাতি কেটে ফেলা হলো শত শত কলাগাছ লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরে তারা ভেঙে গাভী চুরি: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লৌহজংয়ে যুবদলের মিছিল মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী ডা. জুবাইদা রহমান সৈয়দপুরে ফ্যামিলি ও পুষ্টি কার্ডের নামে শতাধিক পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, আটক এক নারী ও এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিল জনগণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কালাইয়ে জলাবদ্ধতায় পানিতে ডুবে পাকা ধান, দিশেহারা কৃষক ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় আশরাফুল উকিলের ১০ বছরের কারাদণ্ড সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে জমিতে পানি জমে রোপা-আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী! শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

​পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পুলিশ​

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯৬ Time View

​পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পুলিশ​
নরসিংদী জেলা প্রতিনিধি :
মো ইকবাল হোসেন

​পলাশে সার কারখানার সীমানা প্রাচীরে শরীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার: নিহত অবসরপ্রাপ্ত কর্মী শাজাহান,এলাকায় চাঞ্চল্য।
​নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে সীমানা প্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাজাহান তালুকদার ওই সার কারখানার একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাজাহান তালুকদারের স্থায়ী বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন এবং চার বছর আগে চাকরি থেকে অবসরে যান। অবসরের পর থেকে তিনি পলাশ উপজেলার খানপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে একজন তাঁর সাথে খানপুরে থাকেন এবং অন্যজন বরিশালে বসবাস করেন।
​ মরদেহটিতে পচন ধরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া নিহতের হাত ও পায়ের আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানা ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
​মরদেহ উদ্ধারের পর নিহতের নাম-পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
​ঘটনার বিষয়ে ওসি শাহেদ আল মামুন জানান, “নিহত ব্যক্তি ওই সার কারখানারই সাবেক কর্মচারী এবং তিনি বর্তমানে খানপুরে বসবাস করছিলেন। তাঁর মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কীভাবে এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বা এর পেছনে কী রহস্য রয়েছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews