শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মাহ্তিন মাশিয়াত আরাফ

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৮ Time View

মোঃ এমদাদুল হক ভুইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গইছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাহ্তিন মাশিয়াত আরাফ প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এ অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ কৃতিত্বে পরিবার, বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

মাহ্তিন মাশিয়াত আরাফের বাবা মোঃ এমদাদুল হক ভূইয়া সংযুক্ত আরব আমিরাত (UAE) প্রবাসী এবং মা মার্জিনা আক্তার একজন শিক্ষিকা। সন্তানের এই অসাধারণ অর্জনে তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং সকলের দোয়া ও ভালোবাসার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই সাফল্য মহান আল্লাহর অশেষ রহমত, মাহ্তিনের নিরলস অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও উৎসাহের সম্মিলিত ফল। যারা সব সময় তার পাশে থেকে অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

মাহ্তিন মাশিয়াত আরাফ এর আগেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত পঠন ও মৌলিক দক্ষতা যাচাই পরীক্ষায় ২০২৫ সালে নান্দাইল উপজেলায় প্রথম স্থান অর্জন করে তার মেধার স্বাক্ষর রেখেছিল। বর্তমানে সে টাঙ্গাইলের শাহীন ক্যাডেট কলেজে, ক্যাডেট ভর্তির প্রস্তুতির জন্য কোচিং করছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে নান্দাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিজ ফাতেমা জান্নাত-এর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।

মাহ্তিনের বাবা মোঃ এমদাদুল হক ভূইয়া বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সন্তানকে সৎ, আদর্শবান, বিনয়ী, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন এবং ভবিষ্যতে আরও বড় বড় সাফল্য অর্জনের পথ সুগম করে দেন।”

তিনি দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে মাহ্তিন মাশিয়াত আরাফের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং সফল জীবনের জন্য দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews