শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়

মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুরে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনায় বক্তব্য দেন বিধান কুমার সাহা, সিতাংশু মিত্র কিংকর, নিতাই রায়, মাওলানা ইসমাইল হক, আশুতোষ কুমার বিশ্বাস, চিকিৎসক প্রকাশ স্বরূপ রায় অপু, নিলয় রঞ্জন সরকার, শান্ত কুমার বিশ্বাস, বিপ্লব কুমার সাহা, সঞ্জয় কর, বর্ণ চক্রবর্তী, এস এম মাসুদুজ্জামান, নিলয় রায় ও নির্মল চন্দ্র দাস।

এ সময় রাম দত্ত, সুকেশ সাহা, টুটুল কুন্ডু, দীপ চক্রবর্তীসহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজার সময় মণ্ডপকেন্দ্রিক পুলিশি টহল জোরদার, শহরের যানজট নিরসন এবং বিসর্জন ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় সম্প্রতি ফরিদপুর পুরাতন কালীবাড়ি থেকে চুরি যাওয়া কালীমূর্তি উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews