শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয় অবরোধ

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

মো: শাহীন হাওলাদার

ফরিদপুরের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগ বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্র সমাজ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে তাঁর নিয়োগ বাতিলের দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্রদলের রাজেন্দ্র কলেজ শাখার সাবেক সভাপতি খাইরুল ইসলাম রোমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী রিয়াজ। বক্তারা অভিযোগ করেন, ডা. এস এম মনজুর-এ-এলাহীর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা এ নিয়োগের বিষয়ে পুনর্বিবেচনার দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, অবিলম্বে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিল করা না হলে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। এ সময় বিক্ষোভকারীরা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews