
ফরিদপুর পৌরসভার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের যোগদান
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোশারেফ হোসাইন যোগদান করেছেন।
যোগদান উপলক্ষে নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান।
এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে ফরিদপুর পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।