রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

ফেনীতে ৪০ সাংবাদিকের ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৫৩ Time View

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী

 

ডিজিটাল সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং গুজব-অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের কৌশল শেখাতে ফেনীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।মঙ্গলবার (১১ আগস্ট) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে ফেনীতে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক প্রফেসর এম এ খালেক। উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা হক।সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, প্রশিক্ষণের সমন্বয়কারী ও পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।বক্তব্য রাখেন- সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, চ্যানেল২৪ ও সমকাল ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন প্রমুখ।প্রশিক্ষণে বর্তমান পরিবর্তনশীল ডিজিটাল গণমাধ্যমের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের সত্যতা যাচাই এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রশিক্ষণ সংশ্লিষ্টরা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরনও পরিবর্তিত হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি তথ্য যাচাইয়ের সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি।তিন দিনের এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা আধুনিক তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও সীমাবদ্ধতা এবং সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে ফেনীর সাংবাদিকরা ডিজিটাল সাংবাদিকতায় আরও দক্ষ ও পেশাদার হয়ে উঠবেন। পাশাপাশি যাচাই-বাছাই করা নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জেলা পরিষদের প্রশাসক প্রফেসর এম এ খালেক বলেন, সাংবাদিকরা সমাজের মানুষের কাছে সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরেন। তাই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার বিকল্প নেই। ফেনীর সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জেলা প্রশাসকের বক্তব্যে মনিরা হক বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিমিডিয়া প্রযুক্তির সঠিক ব্যবহার সাংবাদিকদের কাজকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে পারে। তবে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই ও সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গুজব ও অপতথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ফেনীর সাংবাদিকরা আধুনিক প্রযুক্তি ও ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে দক্ষতা অর্জন করবেন এবং তা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সঠিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং দায়িত্বশীলভাবে তা জনগণের কাছে উপস্থাপন করাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সাংবাদিকদের ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন বলেন, সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন ও প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। একজন সাংবাদিককে এখন শুধু সংবাদ লেখার দক্ষতা থাকলেই হবে না; মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং তথ্যের সত্যতা যাচাইয়ের মতো আধুনিক দক্ষতাও অর্জন করতে হবে।তিনি বলেন, গুজব ও অপতথ্যের বিস্তার ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পিআইবির এ প্রশিক্ষণ ফেনীর সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews