
কবি: মোঃ খাইরুল ইসলাম
ওরে আমার রঙ্গিলা বন্ধু,
মনের গহীন গায়,
কোন রঙেরই জাদু দিয়া বান্ধিলা আমায়?
তোমার চোখের মিষ্টি হাসে,
মেঘ উড়া ওই নীল আকাশে,
মন যে আমার ঘর মানে না,
তোমার পানে ধায়।
রঙের ওপর রঙ চড়াইয়া সাজাও তুমি মন,
তোমার সাথে কাটে যেন জীবন সারাক্ষণ।
সুখের দিনে পাশে থাকো,
দুঃখ ছেনে বুকে রাখো,তুমি আমার একলা পথের শ্রেষ্ঠ আয়োজন।বাঁশির সুরে ডাকো যখন উদাস করা সুরে,
সব অভিমান এক পলকে যায় যে দূরে দূরে।এমন মায়ার বাঁধন দিয়া,
রাখো বন্ধুই জড়াইয়া,
রঙ্গিলা এই জীবন আমার তোমার ভালোবাসায়।
বন্ধু তুমি সেই রঙ্গিলা মন,
হাসিতে ভরা তোমার জীবন।
তোমার সাথে পথচলা মানেই সপ্ন,
ভালোবাসা আর গানের অনুক্ষন।