শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

মোহাম্মদ আরিফ কক্সবাজার প্রতিনিধি

চকরিয়া, কক্সবাজার: কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে রবিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পহরচাঁন্দা পশ্চিমপাড়া এলাকায় বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য জরুরি সামগ্রী তুলে দেন। এ সময় তারা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবাই স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মূল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।

ত্রাণ বিতরণকালে স্থানীয় বাসিন্দারা জানান, গত ৭ দিন ধরে তারা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পক্ষ থেকে সীমিত পরিসরে কিছু সহায়তা পেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও সংগঠনটির সময়োপযোগী এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের এ সময়ে এমন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews