শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি নিযুক্ত হওয়ায় মো. আব্দুল হাইকে ফুলের শুভেচ্ছা

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

মহিদুল ইসলাম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হাই-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ও শুভকামনা জানান। এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ বলেন, মো. আব্দুল হাই দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়ন, শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখা আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে মো. আব্দুল হাই বলেন, “বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। যারা আমাকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীরা তার সফল নেতৃত্ব, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews