রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাঞ্ছারামপুরে দলবেঁধে পুলিশের উপর হামলা

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

রিপন সরকার , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২ ব্যক্তির কথা-কাটাকাটি থামাতে গিয়ে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা সবাই মদ্যপ অবস্থায় ছিলো বলে জানা গেছে। এতে টহলরত ৪ পুলিশ সদস্য আহত হয়। রোববার (২ আগস্ট) দিবাগত রাত ৩টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন- বাঞ্ছারামপুর থানার পুলিশ কনস্টেবল মো. ফরহাদ হোসেন , এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক।এছাড়াও ওরশের জেনারেটর চালক রেজন মিয়া নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন।ঘটনার পর আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন কালের কন্ঠ কে জানায়, গত ২৯ জুলাই মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলীর (রা.) এর বার্ষিক ওরশ শুরু হয়। ওরশে স্থানীয় মনির হোসেন নামে এক ব্যক্তি তার দোকানের জন্য রেজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে বিল পরিশোধ নিয়ে মনির ও রাজন মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়। এসময় স্থানীয় বাসিন্দা মামুন মিয়া, মনিরের পক্ষ নিয়ে টহলরত ৪ পুলিশের উপর হামলা চালায়।এসময় রাহাত আলী স্কুলের আসবাবপত্র ভাংচুর করে।খবর পেয়ে ৪০ সদস্যের রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।এ প্রসঙ্গে জেনারেটর চালক রেজন মিয়ার বলেন, ওরশে মামুন বাহিনীর এমন হামলা ছিল নজিরবিহীন। তারা ৮/১০ মিলে মদ খেয়ে পুলিশের উপর হামলা করে।আমি পুলিশ সদস্যদের রক্ষা করতে গেলে আমাকেও বেদম মারধোর করে।বাঞ্ছারামপুর মডেল থানা সূত্রে জানা গেছে, পুলিশের উপর হামলা ও আহতের ঘটনায় চিহ্নিত ১৫ জন ও অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। অভিযুক্ত মামুন, মনিরসহ জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টীম চেষ্টা চালচ্ছে।জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ কালের কন্ঠ বলেন ,বিষয়টি নিয়ে মামলা হয়েছে।অপরাধীরা পালিয়ে রক্ষা পাবে না।পুলিশ এবিষয়ে কঠোর পদক্ষেপ নিবে।”ওরশ কমিটির সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।নেশা করে পুলিশের উপর হামলা, এটা মেনে নেয়া যায় না।পুলিশ তার আইননুসারে ব্যবস্থা নিবে’।অভিযুক্ত একাধিক ব্যক্তির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।এ ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি পুলিশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন তারা। দোষীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews