রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি  পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

মোঃ আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা প্রতিনিধিঃ

বাবার মৃত্যুর শোক বুকে নিয়েই এইচএসসি পরীক্ষার হলে বসেছেন আয়েশা সিদ্দিকা মৌ। বাসায় তখন বাবার মরদেহ, আর সেই কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেন তিনি।
আয়েশা সিদ্দিকা মৌ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান (বায়োলজি) বিষয়ে তিনি নজিপুর মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে অংশ নেন।পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশার বাবা মিজানুর রহমান মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে পরিবারের সদস্যদের পরামর্শে ভবিষ্যতের কথা বিবেচনা করে আয়েশা পরীক্ষা দিতে যান।মরহুম মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা এবং ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি দীর্ঘদিন শিক্ষা বিস্তারে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।পারিবারিক সূত্র আরও জানায়, বুধবার সকাল ৯টায় তাঁর পৈতৃক বাড়ি মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।শোকের এমন মুহূর্তেও আয়েশারc পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর মানসিক দৃঢ়তা, সাহস ও শিক্ষার প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews