
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি নুরুল ইসলাম, বাসাইল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো: মহিউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মাহমুদুল হাসান রনি, বাসাইল থানা এসআই কামাল, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ