শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার ১২/০৯/২০২৬ ইং
ধামরাই উপজেলা মাঠ প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা মাঠ থেকে  র‌্যালিটি শুরু করে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে ধামরাই  উপজেলার বিএনপি, ধামরাই পৌর বিএনপি, এবং দলের বিভিন্ন ইউনিয়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।  এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক দেখা যায়। র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে ধামরাইয়ে মুখরিত ও ধবনীতে প্রকাশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিএনপির ঢাকা জেলার সহ সভাপতি যুবদলের কান্ডারী,সুখ দুখের জনতার কাঁধে কাঁধ মিলিয়ে চলার কান্ডারী “” ইয়াসিন ফেরদৌস মুরাদ।  এছাড়া ধামরাই উপজেলা বিএনপি ও ধামরাই পৌর বিএনপি’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালির শুরু হওয়ার আগমুহূর্তে ধামরাই উপজেলা মাঠে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভুমিকা নিয়ে বক্তব্য দেন ইয়াসিন ফেরদৌস মুরাদ।  তার দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বক্তারা বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়,এটি নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ ও সুসংঘটিত হওয়ারও একটি মানবিক সহায়তা করার উপলক্ষ্য।

পথসভা ও র‌্যালিকে ঘিরে ধামরাইয়ের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

আমাকে সার্বিক সহযোগীতা করেনঃ— মোঃ আব্দুল খালেক, ধামরাই উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews