শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মাদকের বিরুদ্ধে ফুলবাড়িয়ায় নাগরিকদের মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।বক্তারা মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদকসেবীদের পুনর্বাসনের ব্যবস্থা এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার দাবি জানান।মানববন্ধন থেকে মাদকমুক্ত ফুলবাড়িয়া গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews