শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী ১১ বছর পর গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১১ Time View

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার সদর থানার একটি মানবপাচার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ১১ বছর ধরে পলাতক থাকা ফরিদা খাতুন (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উত্তর পাশের একটি এলাকা থেকে ফরিদা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ফরিদা খাতুন কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ কলাতলীর মুজিবনগরের শুকনাছড়ি এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের আওতায় দায়ের হওয়া একটি মামলায় বিচার শেষে আদালত ফরিদা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। মামলাটি ২০১৫ সালের ৬ আগস্ট কক্সবাজার সদর থানায় দায়ের করা হয়। মামলার এফআইআর নম্বর-১৩ এবং জিআর নম্বর-৭১৭/১৫ (সদর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালতের রায়ের পর থেকে ফরিদা খাতুন টেকনাফের সীমান্তবর্তী দুর্গম এলাকাসহ বিভিন্ন স্থানে ছদ্মপরিচয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দীর্ঘদিনের এই পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews