শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

মোঃ জাফর আলী, গাজীপুরে।

যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার এবং তার বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রানা মিয়া (২৯) নামের এক ঠিকাদার ব্যবসায়ী।বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুরের হায়দারাবাদ উত্তর-পশ্চিম পাড়ায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রানা মিয়া বলেন, তিনি মৃত হাজী আহমদ আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে হায়দারাবাদ উত্তর-পশ্চিম পাড়ায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। তিনি পেশায় একজন ঠিকাদার ব্যবসায়ী।

রানা মিয়ার দাবি, তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সম্প্রতি তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে মামলায় আনা অভিযোগের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনি ও তার পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে রানা মিয়া তার বিরুদ্ধে করা মামলাটি নিরপেক্ষভাবে পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

রানা মিয়া বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews