রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান এমপি নুরুল আমিনের

হারাধন চক্রবর্তী, মিরসরাই প্রতিনিধি :

সাংবাদিকরা বিভিন্ন মত ও আদর্শের হতে পারেন। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করা উচিত। সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে কাজ করেন। সংবাদপত্র ও গণমাধ্যমের মাধ্যমে যেন কোনো ব্যক্তি মজলুম বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়েও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী এবং বর্তমান সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই জামায়াতের আমির নুরুল কবির, উন্নয়ন সংস্থা অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর, অধ্যাপক শামছুর নাহার, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নেতা অধ্যাপক আশরাফ উদ্দিন, উপজেলা এনসিপির সদস্যসচিব আরিফ সিদ্দিকি, স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুল আলম শাহীন এবং মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মাহবুব পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মূসা, মিরসরাই কলেজের অধ্যাপক আক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম নোমান, করেরহাট বাজার কমিটির সভাপতি আবুল হোসেন মিয়া সওদাগর, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, সাবেক সদস্যসচিব মাসুকুল আলম সোহান, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্যসচিব জাহেদ হোসেন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব নূর উদ্দিন জাহেদ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নূর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, হাইতকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মুসলিম উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব সালাউদ্দিন, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, ইটিভির স্টাফ রিপোর্টার এস এম মাঈন উদ্দিন রিপন, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সুফিয়ান, জোরারগঞ্জ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি বাবুল সেন, উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক নাঈম সরকার, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মুর্তজা, বাংলা টিভির সীতাকুণ্ড প্রতিনিধি নওশিন মাহমুদ, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন, আদর্শ গ্রাম শেখ তোলা সংগঠনের সাধারণ সম্পাদক জামশেদ আলম চৌধুরী তপু, ফ্রেন্ডস সার্কেল ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আরিফুল হক, দুর্বার প্রগতি সংগঠনের সহ-অর্থ সম্পাদক আলাউদ্দিন এবং রক্তের বন্ধনের সমাজকর্মী আনিসুল হক শিমুল প্রমুখ।
পরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিশু হাফেজ রামিন নাওয়াফ মুগ্ধ এবং গীতা পাঠ করেন পণ্ডিত শ্রী হারাধন চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews