
মোঃ কামাল হোসাইন ফয়সাল,(পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ কবির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মির্জাগঞ্জ থানাধীন ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ছৈলাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ছৈলাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ কবির হোসেন (৩৫)। তিনি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার আদারিয়াতলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ ইসাহাক মিয়া ওরফে মঞ্জু মিয়া। বর্তমানে তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন ছৈলাবুনিয়া এলাকায় হামিদ মৃধার বাড়িতে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত কবির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর মাদক ব্যবসার বিষয়ে তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর উদ্ধার হওয়া ইয়াবা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।