
মোছাঃ রুকসানা আক্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. শহিদুল্লাহ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর হার্টের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানা যায়, গত ২০ আগস্ট বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত অবস্থায় বেলা আনুমানিক ১১টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মো. শহিদুল্লাহ।
পরিস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে অফিসের সহকর্মীরা তাঁকে দ্রুত নোয়াখালীর মাইজদীর প্রাইম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার গুরুতর হওয়ায় তিনি ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শহিদুল্লাহর শারীরিক অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করেন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়ে। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থা ও পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা দ্রুত হার্টের অস্ত্রোপচারের পরামর্শ দেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রফেসর ডা. মো. এম এ মুকিতের অধীনে মো. শহিদুল্লাহর হার্টের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে প্রফেসর ডা. মো. এম এ মুকিতের অধীনে তাঁর হার্টের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরবর্তী সময়টিও তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্টের অস্ত্রোপচারের পর বর্তমানে মো. শহিদুল্লাহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক ও হাসপাতালের সংশ্লিষ্টরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার মো. শহিদুল্লাহর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে।পরিবারের সদস্যরা আশা করছেন, সবার দোয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় মো. শহিদুল্লাহ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। মো. শহিদুল্লাহর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য পরিবার সবার কাছে বিশেষভাবে দোয়া কামনা করেছে।