
যশলং ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী শাকিল মোল্লা ঘোষণা
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়ন সেক্রেটারি শাকিল মোল্লার নাম ঘোষণা করা হয়েছে।
স্থানীয় নির্বাচন বিষয়ক এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান।সভায় সভাপতিত্ব করেন মো:হাবিবউল্লাহ তাহজীব।এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,সৎ,যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শাকিল মোল্লাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা শাকিল মোল্লার প্রতি সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।শাকিল মোল্লা বর্তমানে যশলং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যক্তিগত জীবনে যশলং ইউনিয়নের সেরাজাবাদ গ্রামের মরহুম বাচ্চু মোল্লার কনিষ্ঠ পুত্র।
প্রতিক্রিয়ায় শাকিল মোল্লা বলেন,দল তাঁর ওপর যে আস্থা রেখেছে,তা রক্ষায় তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।