শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহীর বেলপুকুরে ১৫৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ Time View

অপু দাস, রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাদাত আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর সিপিএসসি দল। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত।র‍্যাব-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ২৫ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন মাহিন্দ্রা গ্রামে অভিযান চালানো হয়।র‍্যাবের কাছে গোপন সূত্রে খবর আসে, মাহিন্দ্রা গ্রামের একটি একতলা বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি ইয়াবাসহ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল রাতের দিকে নির্দিষ্ট বাড়িটিতে অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে বাড়িটির উত্তর-পূর্ব পাশের একটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের বিছানার ওপর থাকা একটি বালিশের নিচে রাখা নীল রঙের এয়ারটাইট জিপার লক পলিপ্যাক পাওয়া যায়। পরে পলিপ্যাকটি পরীক্ষা করে এর ভেতর থেকে কমলা রঙের ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো উপস্থিত সাক্ষীদের সামনে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। অভিযানের সময় মো. শাহাদাত আলীকেও আটক করা হয়।র‍্যাবের দাবি, প্রাথমিক অনুসন্ধানে আটক শাহাদাত আলীর মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত কোনো স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।র‍্যাব-৫ আরও জানায়, মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও বিস্তার রোধে তারা নিয়মিত গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে।অভিযানে উদ্ধার হওয়া ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার শাহাদাত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। মামলার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews