শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৩৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

অহিদুল ইসলাম লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৩৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে সদর উপজেলার ৭ নম্বর চররুহিতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চররুহিতা ভূঁইয়া গো পোলের গোড়ায় কাশেম মাঝির দোকানে অভিযান চালায় ডিবির একটি বিশেষ দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ মো. ফরহাদ হোসেন ফয়সাল (২৫)-কে আটক করা হয়। তিনি রায়পুর উপজেলার চর বাবনী (চৌকিদার বাড়ি) এলাকার মো. আলীর ছেলে।অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা ৫ মিনিটে সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিলিনিয়াম হাসপাতাল সংলগ্ন কালু হাজী রোডের একটি রেস্তোরাঁয় অভিযান চালায় ডিবি। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মো. শাহিন (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি সদর উপজেলার সামশেরাবাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সবুজের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews