শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৫৭ পদের ২৯টি শূন্য রোগীর চাপে নাজেহাল ১৮ চিকিৎসক-নার্স,ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:অহিদুল ইসলাম

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট চরম আকার ধারণ করেছে। হাসপাতালের অনুমোদিত ৫৭টি পদের মধ্যে ২৯টিই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে মাত্র ১৮ জন চিকিৎসক ও নার্সকে দিয়ে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসাসেবা দিতে হচ্ছে। এতে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। বহির্বিভাগের পাশাপাশি জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডেও রোগীর চাপ থাকে বেশি। কিন্তু প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম হওয়ায় বিদ্যমান জনবলকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।জনবল সংকটের কারণে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের ওপর বাড়ছে কাজের চাপ। এতে একদিকে যেমন স্বাস্থ্যকর্মীরা ক্লান্ত হয়ে পড়ছেন, অন্যদিকে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।হাসপাতালে চিকিৎসক-নার্সসহ শূন্য পদগুলো দ্রুত পূরণ করে জনবল সংকট নিরসনের দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। তাদের মতে, লক্ষ্মীপুর সদর হাসপাতাল জেলার গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্র হওয়ায় এখানে পর্যাপ্ত জনবল নিশ্চিত করা জরুরি।হাসপাতাল কর্তৃপক্ষও প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করেছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা না হলে রোগীর চাপের সঙ্গে চিকিৎসাসেবার মান ধরে রাখা আরও কঠিন হয়ে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews