শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

লৌহজংয়ে ট্রাকে মিলল ৫২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল,পুড়িয়ে ধ্বংস

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ অভিযানে একটি ট্রাক থেকে ৫২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্ট গার্ড যৌথভাবে এ বিশেষ অভিযান চালায়।গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে মাওয়া মহাসড়ক দিয়ে শরীয়তপুরের দিকে যাচ্ছিল একটি সন্দেহভাজন ট্রাক।ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-২২-০৮০৫।সন্দেহ হওয়ায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে ট্রাক থেকে ৫২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ ও ক্ষতিকর এসব জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।সংশ্লিষ্টরা জানান,চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়।এ ধরনের অবৈধ জাল মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্যও হুমকি সৃষ্টি করে।অভিযানের মাধ্যমে অবৈধ জাল পরিবহন ও ব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে।পরে ট্রাকের চালকের কাছ থেকে মুচলেকা ও স্বীকারোক্তি নেওয়া হয়।প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে।মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।তারা মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালিয়ে অবৈধ জাল শনাক্ত করেন।অভিযানকে কেন্দ্র করে এলাকায় স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে।মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও পরিবহন বন্ধে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews