শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

লৌহজংয়ে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (৩১ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে পদ্মা সেতু থানাধীন খড়িয়া পালবাড়ি এলাকার বাসস্ট্যান্ডসংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-শ্রীনগর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের শাওন মণ্ডল (৪৩) ও সুজন মণ্ডল (৩৫)।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খড়িয়া পালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সকাল সোয়া ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায়।অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় শাওন মণ্ডল ও সুজন মণ্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ডিবি পুলিশ জানায়,উদ্ধার করা ইয়াবাগুলো মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল বলেন,মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এদিকে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে চুরি,ছিনতাই,ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews