শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

‘ফোটাতে হাসি, বাঁচাতে প্রাণ—আমরা করব রক্তদান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সুলতানপুর ব্লাড টিমের আয়োজনে উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুলতানপুর ব্লাড টিমের উপদেষ্টা রুয়েল আহমেদের সঞ্চালনায় এবং জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রক্তদাতা সদস্য মো. ফয়জুল ইসলাম, পাইকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সুলতানপুর ব্লাড টিমের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ, সুলতানপুর ব্লাড টিমের শুভাকাঙ্ক্ষী আঙ্গুর মিয়া ও ইসলাম উদ্দিন।

এ সময় সুলতানপুর ব্লাড টিমের সদস্য হাবিবুর রহমান, ফেরদৌস আহমদ জান্নাত, কাওছার আহমদ, ইমনসহ অন্যান্য সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুলতানপুর ব্লাড টিমের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগীদের রক্তদানকারী সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

পরে সর্বসম্মতিক্রমে সুলতানপুর গ্রামের হাবিবুর রহমানকে সভাপতি, হাবিবুরকে সাধারণ সম্পাদক, ফেরদৌস আহমদ জান্নাতকে সাংগঠনিক সম্পাদক এবং রবিউল ইসলামকে প্রচার সম্পাদক করে সুলতানপুর ব্লাড টিমের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews