রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন।সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সদস্য ইমরানুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে। দিবসটি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া এতিম শিশুদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে।এদিন বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি উপজেলা বিনোদন পার্কে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হবে। প্রয়োজন অনুযায়ী উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় দিবসটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews