শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

শান্তিগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

দিলীপ কুমার দাশ, সুনামগঞ্জ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা গ্রামের দক্ষিণের খাইহাওরে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) পূর্ব বীরগাঁও ইউনিয়নের সকল ইউপি সদস্যদের পক্ষে প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ বাদী হয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবিতে আয়োজক কমিটির লন্ডন প্রবাসী আবুল হোসেনসহ কমিটির সংশ্লিষ্টদের বিরুদ্ধে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা গ্রামের দক্ষিণে খাইহাওর নামক হাওরে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি আকর্ষণীয় নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অভিযোগে বলা হয়, পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আয়োজকদের পক্ষ থেকে তাকে কিংবা ইউনিয়ন পরিষদের কোনো সদস্যকে এ বিষয়ে অবগত করা হয়নি। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন অশালীন পোস্টকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আয়োজক কমিটির লন্ডন প্রবাসী আবুল হোসেনের আত্মীয়-স্বজনের পক্ষ থেকে কেউ কেউ ফেসবুকের মাধ্যমে এমন হুমকিও দিয়েছেন যে, অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের ওই হাওরে ‘সলিল সমাধি’ দেওয়া হবে।

এমন পরিস্থিতিতে নৌকাবাইচকে কেন্দ্র করে যেকোনো মুহূর্তে এলাকায় বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নৌকাবাইচ প্রতিযোগিতাটি বাতিলের জন্য জোর দাবি জানানো হয়।

অভিযোগে আরও বলা হয়, উক্ত নৌকাবাইচ প্রতিযোগিতা বাতিল করে শান্তিপ্রিয় এলাকাটিকে সম্ভাব্য খুন-খারাবি ও অপ্রীতিকর পরিস্থিতি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

নৌকাবাইচের আয়োজক আবুল হোসেনের ভাই আলী হোসেন জানান, বিগত বছরেও পাঁচ গ্রামের সমন্বয়ে নৌকাবাইচ সফলভাবে আয়োজন করা হয়েছে। এখানে বীরগাঁও গ্রামের কোনো বিষয় নেই। গতবছরও তারা একই ধরনের বিতর্ক সৃষ্টির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আমরা সফলভাবে নৌকাবাইচ সম্পন্ন করেছি। এবছরও নৌকাবাইচ সফল করতে পাঁচ গ্রামের মানুষ কাজ করছি। নৌকাবাইচ ঘিরে সংঘাতের কোনো আশঙ্কা নেই। যারা বিতর্ক করছেন এটা তাদের মাঝেই সীমাবদ্ধ।

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা জানান, অভিযোগ পেয়েছি। এবং বিষয়টি আমরা গুরুত্বে সঙ্গে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews