শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যের ধারক-বাহক, মূলধারার ও পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শান্তিগঞ্জের যেহীন আহমদ একাডেমী ফর হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক নুরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ অলিউল্লাহ।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শান্তিগঞ্জ প্রেসক্লাবের এ ধরনের অভ্যন্তরীণ আয়োজন সত্যিই সুন্দর ও প্রশংসার দাবি রাখে ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ প্রেসক্লাবকে এমন সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তারা আরও বলেন, গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের একে অপরের সহযোগী হিসেবে কাজ করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন নিজেদের মধ্যে সুন্দর বন্ধন তৈরি করবে। তারা শান্তিগঞ্জ প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নৈশভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও রনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, কাজী ছাদিকুর রহমান আতিক ও আলমগীর হোসাইন; যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান; সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গণি এবং প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক।

এছাড়া সিনিয়র সদস্য আবুল কালাম এবং নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, ইমরানুল হাসান, মো. জাকির হোসেন ও আহমদ উসমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নৈশভোজকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে প্রাণবন্ত, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews