শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০৪ Time View

মোঃ মাহবুবুল আলম ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়ন উপশাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, “একটি গাছ একটি প্রাণ—এই স্লোগানকে ধারণ করে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তারা আরও বলেন, ছোট পরিসরে শুরু হলেও এ কার্যক্রম ভবিষ্যতে বৃহৎ আকারে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে এবং তারা গাছের চারা রোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে জানান, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews