মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

 শিবপুরে অভিযানে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫ লাখ ৪০ হাজার টাকা

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

মোঃ ইকবাল হোসেন, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এফএম নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ টাকা, রোসন আক্তারকে ৪০ হাজার টাকা, মো. মুসলেম মিয়াকে ১ লাখ টাকা এবং মুক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ৫ লাখ ৪০ হাজার টাকা।তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (জরুরি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকায় বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ থাকার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।তিনি বলেন, অভিযানের সময় বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি এসব সংযোগের লাইন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে পুনরায় সংযোগ নেওয়া না যায়।আহম্মদ উল্লাহ আরও জানান, সংশ্লিষ্ট বাড়ির মালিকরা কোনো বৈধ অনুমোদন ছাড়াই গোপনে এসব গ্যাস সংযোগ গ্রহণ করে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় পাঁচ বছরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews