রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন উদ্বোধন করলেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহঃ

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

আমজাদ হোসেন মিঠু,জেলা প্রতিনিধি, শ্রীনগর (মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের আধুনিকীকরণ ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন কাজের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
ডেন্টাল ইউনিটের আধুনিকীকরণের ফলে এখন থেকে স্থানীয় রোগীরা আরও উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাছিবুর রহমান (ইউএনও), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আজম খান,শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং স্থানীয় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ভর্তি থাকা রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে তাদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও সেবার মান পর্যবেক্ষণ করেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসকমণ্ডলী ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews