
মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর) উপজেলা প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলা অডিটোরিয়ামে ১৩ নভেম্বর রোজ (শুক্রবার) Exam Hero Learn And Grow- এর শুভ উদ্ভোধন ও GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, ফরিদা ইয়াসমিন।
সভাপতির বক্তব্যে মনীষা আহমেদ বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন এবং তাদের অনুপ্রেরণা জোগানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। GPA-5 অর্জন করা শিক্ষার্থীরা আমাদের গর্ব ও ভবিষ্যতের সম্ভাবনা। শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের সৎ, মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। Exam Hero শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও স্বপ্নপূরণে একটি সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমি আশাবাদী।
প্রধান অতিথি মোঃ মাহমুদুল হক রুবেল বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। তাই তাদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, নৈতিকতা, সততা ও দেশপ্রেমের শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। যারা GPA-5 অর্জন করেছে, তাদের এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো করতে হবে। আমি আশা করি, Exam Hero শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার গুরুত্ব দিন দিন বাড়ছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে হলে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আজকের মতো শিক্ষাবান্ধব আয়োজন অব্যাহত থাকা প্রয়োজন।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।