শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা চালায়, আটক ১

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

সুমন রায় সৈয়দপুর উপজেলা প্রতিনিধি

মাদক সেবনের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে দৈনিক ‘বাংলাদেশ সময়’-এর জেলা প্রতিনিধি লিটন সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নীলফামারী আদালত চত্বরে সম্রাট হোসেন বাবুর হোটেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য, সম্প্রতি মাদক সেবনের অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক লিটন সরকার। ওই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে অ্যাডভোকেট বিপ্লবের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল হোটেলটিতে গিয়ে লিটন সরকারের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

হামলা ঠেকাতে গিয়ে নীলফামারী আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আবু মোঃ সোয়েম এবং নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আসাদুজ্জামান খান রিনো আহত হয়েছেন বলেও জানা গেছে।

ঘটনার পর আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং একজনকে আটক করেন।

সাংবাদিক লিটন সরকার বলেন, “মাদক সেবনের বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকেই আমাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার আদালত চত্বরে হঠাৎ করে কয়েকজন আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে মারধর করা হয়।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, আদালত চত্বরে হামলার ঘটনায় জড়িতদের মধ্যে একজনকে আটক করে থানায় হেফাজতে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিকের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews