রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

সংসদে হাদি হত্যার বিচার চেয়ে কাঁদলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

সংসদে হাদি হত্যার বিচার চেয়ে কাঁদলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বাউফল উপজেলা প্রতিনিধি ইমরান খান

জাতীয় সংসদে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এলাকার তরুণ ও কিশোরদের মা-বাবার কাছ থেকে জমানো চাঁদার টাকায় কিনে দেওয়া পাঞ্জাবি পরে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেন তিনি। এ সময় স্পিকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সংসদে বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি যে পাঞ্জাবি পরে আজ সংসদে এসেছি, এলাকার কিছু তরুণ-কিশোর তাদের মা-বাবার কাছ থেকে চাঁদা তুলে আমাকে এটি কিনে দিয়েছে। তারা বলেছিল, এই সংসদে আপনি শরিফ ওসমান হাদির বিচারের জন্য আরেকবার কথা বলবেন।’

তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া সম্মিলিত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে শহীদ শরিফ ওসমান হাদি যে কথাগুলো বলে গেছেন, সেগুলোর প্রতিটি লাইন বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। পাঞ্জাবিটি পরে সংসদে আসার সময় তরুণদের চোখের অশ্রু এখনো তাঁর চোখের সামনে ভাসছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, শহীদ শরিফ ওসমান হাদির বিচারটা আপনারা নিশ্চিত করবেন। আজ আমার গায়ে থাকা এই পাঞ্জাবি শুধু নয়, লাখো তরুণের আবেগের কথাটিও যেন আমরা বিবেচনায় রাখি।’

**নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি**

বক্তব্যের দ্বিতীয় অংশে নিজের নির্বাচনি এলাকা বাউফলসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভয়াবহ নদীভাঙনের চিত্র তুলে ধরেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, নদীভাঙনের কারণে বাউফলের ভৌগোলিক অবস্থান ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নদীভাঙনে শুধু জমিই বিলীন হয় না, এর সঙ্গে হারিয়ে যায় মসজিদ, মন্দির, মক্তব, স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানাসহ মানুষের বসতভিটা ও জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন।

ভাঙনকবলিত বাউফলবাসীকে রক্ষায় জিও ব্লক ও ডাম্পিংয়ের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি। এ বিষয়ে ইতোমধ্যে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং মন্ত্রী আশ্বস্ত করেছেন বলেও সংসদে জানান তিনি।

বাউফলের ধুলিয়া, কালাইয়া, কাছিপাড়া এবং বিচ্ছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপসহ নদীভাঙনকবলিত সব এলাকাকে দ্রুত স্থায়ী বাঁধের আওতায় আনার জন্য পানিসম্পদমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর আহ্বান জানান এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews