রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার ঘোড়াশাল পৌর এলাকায় সড়কবাতির তীব্র সংকট

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ Time View

মোঃইকবাল হোসেন নিজস্ব  (শিবপুর) প্রতিনিধি: 

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর নেমে আসে ঘুটঘুটে অন্ধকার।এতে পথচারী, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি অন্ধকারের সুযোগে চুরি-ছিনতাইসহ অপরাধের আশঙ্কাও বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।ঘোড়াশাল পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। প্রায় ২৭ দশমিক ৫ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভার অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে সড়কবাতির সংকট। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ অনেক সড়ক ও এলাকায় দীর্ঘদিন ধরে বাতি নষ্ট হয়ে থাকলেওতা সংস্কার বা নতুন বাতি স্থাপনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।সরেজমিনে দেখা যায়, পলাশ বাসস্ট্যান্ড থেকে ঘোড়াশাল বাইপাস (চিনিশপুর রোড) এবং ঘোড়াশাল বাসস্ট্যান্ড থেকে ঘোড়াশাল জুট মিল পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার প্রধান সড়কের বিভিন্ন অংশে পর্যাপ্ত সড়কবাতি নেই। এছাড়া পলাশ সার কারখানা রোড, কে-অপারেটিভ স্কুলের রাস্তা, উত্তর চরপাড়া পোস্ট
অফিস সড়ক, বাংলা জুট মিল থেকে মাদ্রাসা এবং মিয়াপাড়া থেকে  সড়কসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়ও সড়কবাতির সংকট রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, পৌর এলাকায় প্রায় ৩ হাজার সড়কবাতি থাকলেও এর মধ্যে প্রায় দেড় হাজার বাতি দীর্ঘদিন ধরে নষ্ট ও অকেজো হয়ে পড়ে আছে ফলে সন্ধ্যার পর বিভিন্ন সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা এসব রাস্তা দিয়ে চলাচলে নিরাপত্তাহীনতায় ভোগেন। অন্ধকারের সুযোগ নিয়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।স্থানীয়দের আরও অভিযোগ, পৌর এলাকায় থাকা সড়কবাতির মধ্যে অনেক বাতি দীর্ঘদিন ধরে নষ্ট। কোথাও বাতি থাকলেও দিনের বেলায় জ্বলে এবং রাতে বন্ধ থাকে—এমন সমস্যাও রয়েছে। আবার কিছু এলাকায় বাতি চুরি যাওয়ার ঘটনাও ঘটছে।এদিকে, ঘোড়াশাল পৌরসভার সড়কবাতি পরিদর্শক মোহাম্মদ জাহান জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কবাতি মেরামত ও নতুন বাতি স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরির কারণে কাজের ব্যাঘাত ঘটছে।
স্থানীয়রা দ্রুত নষ্ট সড়কবাতি মেরামত, প্রয়োজনীয় স্থানে নতুন বাতি স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে পৌর এলাকার সড়কগুলো আলোকিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews