মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

সবুজে সাজবে ক্যাম্পাস: সুরহট্টি শাহ্ মাখদুম মাদ্রাসায় বৃক্ষরোপণ উৎসব

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

মোঃ আনোয়ার হোসেন নওগাঁ (পত্নীতলা) উপজেলার প্রতিনিধিঃ

‘দেশীয় জাতের গাছের চারা রোপণে বদলাবে দেশের প্রকৃতি’ স্লোগানে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ শুরু করেছে মাদ্রাসার শিক্ষক – শিক্ষিকা – সহ সকল কর্মচারী বৃন্দ। পত্নীতলা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করবে শিক্ষা অফিস। আজ বিকেলে উপজেলার সুরহট্টি ফকিরপাড়া ও দরগাপাড়ার কবরস্থান সংলগ্ন ঈদগাহ ও সুরহট্টি শাহ্ মাখদুম হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার- সহঃসুপার,সহকারী মৌলভী সহ সহকারী শিক্ষক- শিক্ষিকা সহ সকল কর্মচারী সহ ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ বজলুর রশিদ তিতাস এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০৫ নং মাটিন্দর ইউপির চেয়ারম্যান জনাব মোঃ সুলতান মাহমুদ, পত্নীতলা উপজেলার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের কমিটির সভাপতি জনাবা তহমিনা খানম ও সাধারণ সম্পাদক মোছাঃ মহছিনা ও ক্যাশিয়ার মোঃ মতিউর রহমান। সুরহট্টি শাহ্ মাখদুম নূরানী হাফেজিয়া ক্বওমি মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ রেজাউল করিম। সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষক জনাব মোঃ বদিউল আলম খন্দকার বিদ্যুৎ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন খন্দকার ও কো-অপ্ট সভাপতি আলহাজ্ব মোঃ মোবারক হোসেন।
এসময় ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মাদ্রাসার সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সুপার জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির গাছের বিস্তার ঘটানোর লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, সামাজিক প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
বক্তারা বলেন, বিদেশি প্রজাতির পরিবর্তে দেশীয় গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ উদ্যোগে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দেশীয় গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews